1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্বান্ত ৪ গরু ব্যবসায়ী

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪

কোরবানির গরু বিক্রি করে ফেরার পথে বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়েছেন চার গরু ব্যবসায়ী। তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে চক্রটি।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যবসায়ীরা হলেন—ইউসুফ (৫০), আলাল (৩৭), জালাল (২২) ও জিন্নাহ (৩২)। তাদের সবার বাড়ি খোকসার ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এসব ব্যবসায়ীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রোববার (১৬ জুন) রাতে পাশাপাশি গ্রামের চার ব্যবসায়ী গরু বিক্রি শেষে নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন। পথে তারা শসা কিনে খেয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। পরে বাসটির চালক মোবাইলে অসুস্থ যাত্রীদের বাড়িতে যোগাযোগ করেন। রাত ১টার পরে তাদের বাস থেকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিছানায় আলাল এখনও ভুল বকছেন। পরিবারের লোকেরা তাকে ঘিরে বসে আছেন। তিনি ৬টি গরু নিয়ে হাটে গিয়েছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। এর মধ্যে তিনটি গরু বিক্রির টাকা আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। বাকি গরুগুলো বিক্রির সাড়ে ৪ লাখ টাকা নিয়ে ফিরছিলেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন জালালের ভাই জিল্লুর রহমান জানান, গতকাল রাত ৮টার পরও মোবাইলে জালালের সঙ্গে যোগাযোগ হয়। তখন জালাল জানিয়েছিল, তার ঘুম পাচ্ছে। এরপর আর যোগাযোগ হয়নি। রাতে বাসের চালক মোবাইলে মাধ্যমে বাড়িতে খবর দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সরকার জানান, রোগীদের অবস্থা মোটামুটি ভালো। তবে জ্ঞান ফিরতে সময় লাগবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি