
অটো চালককে গলা কে*টে হত্যা, আটক-৩
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার বিলের জলাশয় থেকে অটোচালক যুবককে গলা*কে*টে খু*নের ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
যুবকের মর*দেহ উদ্ধার হয় গেল ২০ জুন। আর শনিবার (২১ জুন) ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র ও ছুরি জব্দ এবং সিএনজিচালিত অটোরিকশা, চালকের ফোনসেট উদ্ধার করা হয়েছে।
নিহত ওই অটোচালকের নাম মজিবুর রহমান (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার গোষ্টা কান্দা পাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে।
মজিবুর রহমান ও স্ত্রী বিলকিস আক্তার দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। আশুগঞ্জ উপজেলার চর চারতলা, তিন রাস্তার মোড়ে আলাউদ্দিন সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন।
বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মরদেহের পরিচয় প্রযুক্তিগত পদ্ধতিতে সনাক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে ৫ জন জড়িত থাকার সন্দেহ রয়েছে। পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে দ্রুত প্রকৃত দোষীদের গ্রেফতার অভিযানে নামে পুলিশ শনিবার ভোররাতে তিনজন কে গ্রেফতার করে রাতে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাহবুব আলম সরকার বলেন, সিএনজিচালিত অটোরিকশা চালক মজিবুর রহমানের মোবাইল ও টাকা ডাকাতি করার জন্যেই তাকে গলা*কেটে হ*ত্যা করেছে ডাকাতদল। গ্রেফতার তিন ডাকাত ৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার হওয়া তিন ডাকাত হলো, তৌহিদুল ইসলাম ভূইয়া( ৩১), ছামির খান (২৫) ও সিয়াম ভূইয়া (১৯)। তারা আশুগঞ্জের স্থানীয়। বাকিদের গ্রেফতারের জন্যে অভিযান চলমান আছে।