1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হিরো আলম

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বঘোষিত রাজনীতিক আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছেন।

বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রয়েছেন।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে, যখন হিরো আলম ঢাকা থেকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদ হাসানের বাড়িতে আসেন। আজ শুক্রবার সকালে তাকে শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

হিরো আলমের বন্ধু জাহিদ হাসান জানান, সকাল ১০টার দিকে ঘরে কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি ভেতরে ঢুকে দেখেন হিরো আলম অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, হিরো আলম অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন বিশেষ করে স্ত্রী রিয়ামণির সঙ্গে সাম্প্রতিক পারিবারিক বিরোধ হিরো আলমকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। ভান্ডারবাড়ি এসে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং নিজের হতাশার কথা বন্ধুকে জানান। এরপর কিছু না খেয়েই একা ঘুমিয়ে পড়েন বলে জানান জাহিদ হাসান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দ্রুত চিকিৎসা না পেলে হিরো আলমের শারীরিক অবস্থার অবনতি হতে পারত। তবে সময়মতো হাসপাতালে নেওয়ায় তার প্রাণহানির আশঙ্কা আপাতত কম বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের ভক্ত ও অনুসারীরা তার সুস্থতা কামনা করে শুভকামনা জানাচ্ছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি