1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাবি সিনেট সদস্য নির্বাচিত

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

 

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(আই) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (প্রাক্তন গার্হস্থ্য অর্থনীতি কলেজ) এর অধ্যাপক, ১৪তম বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য মনোনীত হয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ২ জুন ২০২৬ খ্রিঃ তারিখে প্রকাশিত আদেশে একথা জানানো হয়েছে।

উল্লেখ্য অধ্যাপক রীনাত ফওজিয়া উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ আয়েত আলী খানের দৌহিত্রী এবং বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান এবং বিশিষ্ট কন্ঠশিল্পী ফওজিয়া খানের কন্যা।তিনি নিজেও বাংলাদেশের একজন প্রথিতযশা সেতারশিল্পী।এছাড়া গীতিকার এবং সুরকার হিসেবেও তিনি সুপরিচিত। সেতারশিল্পী হিসেবে খ্যাতির জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর প্রোগ্রাম’ এ অংশগ্রহণ করে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট সফর করেন।

এর আগে রোটারি এওয়ার্ড লাভ করে ‘গ্রুপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ এ নির্বাচিত হয়ে রোটারি ডিস্ট্রিক্ট টেক্সাস ভ্রমণ করেন ১৯৯৬ সালে। বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যাল ২০১৩ তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেতার বাজিয়ে সুনাম অর্জন করেন। সংগীত বিষয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ডিগ্রি অর্জন করেছেন।সংগীত বিষয়ে এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে তাঁর কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
তিনি সিনেট সদস্য নির্বাচিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি