1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

অনিয়মের অভিযোগের দুদকের অভিযান 

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_131072

 

বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ ও হাসপাতাল পরিচালনায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন (প্রধান কার্যালয়) থেকে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম হাসপাতালের পরিচালকের সাথে সাক্ষাৎ করে সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র পর্যালোচনায়, যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

এছাড়া প্রকল্পের অর্থায়নে ১৫৭ জন কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ শেষে অত্র প্রতিষ্ঠানে অন্তত ০৫ বছর চাকরি করবেন এরূপ শর্তে দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হলেও প্রশিক্ষণ শেষে ৮৫ জন কর্মকর্তা হাসপাতালে যোগদান করেননি বলে জানতে পারে দুদকের অভিযানকারি টিম। প্রয়োজনের অতিরিক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণের অনিয়মের সত্যতাও পাওয়া যায়। অধিকন্তু, হাসপাতালের অভ্যন্তরে ২টি ব্যাংক ও একটি ফার্মেসি পরিচালনায় অনিয়ম পরিলক্ষিত হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র যাচাইপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এছাড়া পায়রা বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য গৃহীত প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় বলে জানায় দুদক প্রধান কার্যালয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট অফিস থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তারা।

ঘটনাস্থল পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, পায়রা পোর্ট ফাস্ট টার্মিনাল এন্ড কানেক্টিভিটি প্রজেক্টে জেটির পাইলিং দরপত্রে ইস্পাত দিয়ে করার কথা থাকলেও বেশিরভাগই কংক্রিট দিয়ে করা হয়েছে। এতে ব্যয় হ্রাস হওয়ার কথা থাকলেও ব্যয় হ্রাস পায়নি। এছাড়াও, ওই প্রকল্পের টার্মিনাল ব্যাকআপ ইয়ার্ডে ভরাট কাজে লোকাল বালু ব্যবহার করা হয়েছে মর্মে টিম জানতে পারে। প্রকল্প সম্পর্কে স্থানীয়দের সাথে কথা বলে, প্রকল্পের আওতায় যে সকল রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে, সেখানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে তথ্য পায় এবং নির্মাণের কয়েকদিন পরেই রাস্তার বিভিন্ন স্থান ধসে গেছে-  সরেজমিনে পরিদর্শনে এমনটাই পরিলক্ষিত হয় দুদক টিমের।

এ দিকে গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অনুমোদন ব্যতিরেকে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক) -এর প্রতিনিধিসহ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর এর পক্ষ থেকে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, অভিযানকালে নির্মাণাধীন ভবন পরিদর্শন করে দেখা যায়, ভবনটির ৩ তলা পর্যন্ত নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। ভবনটি অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হয়েছে কিনা এবং তা ঝুঁকিপূর্ণ কিনা তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

##

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি