1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বসছে রিকন্ডিশন্ড গাড়ির জমজমাট প্রদর্শনী বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর নামী-দামি শপিংমল আবাসন খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে সুপার সেল কার বাজার মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে শুভসংঘের বিভাগীয় সম্মেলন খাবারের স্বাদে মোগল ঐতিহ্য, সন্ধ্যাজুড়ে সুফি সংগীত কুড়িগ্রামে ভাওয়াইয়া পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে সরকারের নতুন রূপরেখা সুর ও স্বাদের মেলবন্ধন: ৩০০ ফুটে জমজমাট সুফি মিউজিক্যাল নাইট চড়া সুদের ফাঁদ থেকে মুক্তি: বসুন্ধরা গ্রুপের সহায়তায় নতুন দিনের স্বপ্ন

অনুষ্ঠিত হলো ওয়ালটন ক্যাবলসের বিজনেস পার্টনার্স মিট

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

‘ওয়ালটন ক্যাবলস- নিরাপদ আগামীর সংযোগ’ স্লোগানে গাজীপুরের চন্দ্রায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্সে উৎসবমুখর পরিবেশে ওয়ালটন ক্যাবলসের ‘বিজনেস পার্টনার্স মিট-২০২৫’ শীর্ষক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্থানীয় বাজারের সিংহভাগ চাহিদা পূরণের মাধ্যমে দ্রুত গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে আসার প্রত্যয় ব্যক্ত করেন ওয়ালটন ক্যাবলসের ব্যবসায়িক অংশীদাররা।

গত রবিবার সকালে ওয়ালটন হেডকোয়ার্টার্সে বেলুন উড়িয়ে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম।

সম্মেলনে দেশজুড়ে ওয়ালটন ক্যাবলসের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তাগণ অংশ নেন। তাদের পদচারণায় ওয়ালটন হেডকোয়ার্টার্স প্রাঙ্গণ হয়ে উঠে উৎসবমুখর। হেডকোয়ার্টার্সে অতিথিরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ওয়ালটন ক্যাবলসসহ বিভিন্ন পণ্যের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস পরিদর্শন করেন। তাঁরা ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিকমানের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস দেখে অভিভূত হন।

সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

সম্মেলনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ওয়ালটন ক্যাবলস শতভাগ ফায়ার প্রুফ। ওয়ালটনের ক্যাবলস শতভাগ অগ্নিপ্রতিরোধী হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা নেই। গ্রাহকদের ঘর ও পরিবার সুরক্ষার বিষয়টি প্রাধান্য দিয়ে আমরা শতভাগ অগ্নিপ্রতিরোধী ক্যাবলস উৎপাদন করছি। সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করেই ওয়ালটন ক্যাবলস বাজারজাত করা হচ্ছে। ওয়ালটনের অন্যান্য পণ্যের মতো ক্যাবলসও দ্রুততম সময়ে বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে আসবে বলে তিনি দৃঢ় আশাবাদী। এজন্য দেশজুড়ে ওয়ালটন ক্যাবলসের ডিস্ট্রিবিউটরদের সর্বাত্মক সহযোগিতা ও সুবিধা প্রদানের আশ্বাস দেন তিনি।

অভিনেতা সিয়াম আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ওয়ালটনের অবদান অনস্বীকার্য। ওয়ালটন গ্রাহকদের হাতে সর্বোচ্চ গুণগতমানের পণ্য তুলে দিতে বদ্ধপরিকর। এরই প্রেক্ষিতে শতভাগ ফায়ারপ্রুফ ক্যাবলস বাজারজাত করছে ওয়ালটন। নিজের ঘর ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে ক্রেতাদের ওয়ালটন ক্যাবলস কেনার আহ্বান জানান তিনি।

২০২৪ সালে ওয়ালটন ক্যাবলস এর বিক্রয় প্রবৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় সম্মেলনে সারা দেশের ৮টি জোনের আওতায় ৩০ জন ডিলারকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র-এর মধ্য দিয়ে সমাপ্ত হয় ওয়ালটন ক্যাবলসের দিনব্যাপী সম্মেলন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি