1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

অনুষ্ঠিত হলো জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_131072

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা এবং বিকাল সাড়ে ৩টা থেকে এক ঘন্টা দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ‘ডি’ ইউনিটের ৫৯০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৯৫৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেন। সকালের শিফটে ১২,৪৭৯  জন শিক্ষার্থী এবং বিকালের শিফটে ১২,৪৭৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ‘ডি’ ইউনিটে এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৪৩ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। ২৪ নম্বরের বহুনির্বাচনি ও ৪৮ নম্বরের লিখিত প্রশ্নে এবারে ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়। এ ছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।

জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সুপেয় পানির ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি অভিভাবকদের জন্য বাহাদুর শাহ পার্কে ৫০০ চেয়ারের ব্যবস্থা করেছন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসের প্রবেশদ্বার ও বাহাদুর শাহ্ পার্কের সামনে সহায়তা কেন্দ্র বসানো হয়।

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, “আজকে সাড়ে ৯টা থেকে খুবই শান্তিপূর্ণভাবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করবো দ্রুততম সময়ে ফলাফল দিয়ে অতি দ্রুত ভর্তি নিয়ে ক্লাস শুরু করার। আমরা পরীক্ষার ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করবো।”

তিনি আরো বলেন, যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফটভিত্তিক পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদা করে দেওয়া হবে। ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার তিন শিফটে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
###

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি