
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আব্দুল হালিম।
উপস্থিত অতিথিবৃন্দ চলমান সময়ের শিক্ষা পরিস্থিতিসহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।