1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

অফিস প্রাঙ্গণ শতভাগ তামাকমুক্ত ঘোষণা করল মহিলা বিষয়ক অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

জনস্বাস্থ্য সুরক্ষায় অফিস প্রাঙ্গণকে তামাকমুক্ত রাখতে “অধূমপায়ীদের সুরক্ষায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত রাখতে করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে তামাকবিরোধী নেটওয়ার্ক তাবিনাজ।

মঙ্গলবার রাজধানীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন উবিনীগ গবেষণা সহযোগী হাসানুল হাসিব আল-গালিব। তিনি তামাকজাত দ্রব্যের স্বাস্থ্যঝুঁকি, সামাজিক-অর্থনৈতিক প্রভাব এবং অধূমপায়ীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরেন। তাবিনাজের সদস্য পারভীন হাসান জর্দা, গুল, সাদাপাতাসহ বিভিন্ন তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক ও ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী গোলাম তৌসিফ।

এছাড়া অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব), অতিরিক্ত পরিচালক (উপসচিব), উপপরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন), উপপরিচালক (প্রশিক্ষণ), উপপরিচালক (ভিডব্লিউবি), সহকারী পরিচালক (মা ও শিশু সহায়তা কর্মসূচি), প্রোগ্রাম অফিসার, তাবিনাজ সদস্যসহ প্রায় ৩০ জন অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা তামাকের ক্ষতিকর প্রভাব, প্রতিরোধ এবং অফিস এলাকায় তামাক নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

সভাপতি কাজী গোলাম তৌসিফ বলেন, তামাকমুক্ত করতে আমাদের কথার পাশাপাশি বাস্তব কাজের মাধ্যমেই দায়িত্ব পালন করতে হবে। যেন জনস্বাস্থ্যের ঝুঁকি দূর হয় এবং আমরা সুস্থ পরিবেশে নিরাপদে বাঁচতে পারি।

সভায় তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস প্রাঙ্গণকে শতভাগ তামাকমুক্ত ঘোষণা করেন এবং দেশব্যাপী অধিদপ্তরের সকল অফিস এলাকায় তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন।

এসময় তিনি অফিস প্রাঙ্গণে DSA (Designated Smoking Areas) অনুমোদন না দেওয়া এবং অফিস এলাকায় তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি