
ট্রাফিক মতিঝিল ডিভিশনের উদ্যোগে শান্তিনগর, গুলিস্তান ও পুরানা পল্টন এলাকায় রাস্তার উভয় পাশে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদ অভিযান করা হয়েছে। একইসাথে পুরানা পল্টন এলাকায় নো-পার্কিং জোনে বেআইনিভাবে পার্কিংকৃত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় ।
জনগণ ও যান চলাচলের জন্য রাস্তা শতভাগ উন্মুক্ত রাখতে এমন অভিযান পরিচালনা করা হয় এবং পরবর্তীতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ট্রাফিক বিভাগ। রাস্তা দখলমুক্ত হওয়ায় অত্র এলাকার রাস্তা ব্যবহার কারীগণ ট্রাফিক মতিঝিল বিভাগ সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
এ সময় ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানায়। ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।