1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

অভিনেত্রী অর্ষার মায়ের মৃত্যু, চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুললেন স্বামী

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

 

মা হারালেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। অভিনেত্রীর মা মাসুদা হক শুক্রবার (২০ জুন) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে কিডনির রোগে ভুগছিলেন অর্ষার মা। তার ডায়াবেটিসের সমস্যাও ছিল।
এদিকে অর্ষার মায়ের মৃত্যুতে হাসপাতালের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্ষার স্বামী অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইমরান যেখানে তিনি ‘চিকিৎসা ব্যবসা নাকি ‘সু-চিকিৎসা সেবা’ হ্যাশট্যাগ দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লেখেন— ‘ছুটির দিনে এই দেশে কেউ অসুস্থ হবেন না। আর হলেও হাসপাতালে যাবেন না।

সাংবাদিকদের বলি—ফোন আর মাইক নিয়ে হোটেল-রিসোর্ট-পার্কে ছেলেমেয়েরা কী করছে সেটা নিয়ে মাথাব্যথা না করে, সততার দম থাকলে হাসপাতালগুলোতে ঘুরে দেখুন। দেখুন, কী দুরাবস্থা সবার! কী দুরাবস্থা হাসপাতালগুলোর! এবং এখানে যারা কাজ করে তাদের মান কতটা নিচে! সেবা বলে কিছু নেই কোথাও। সবই কেবল টাকার খেলা। সরকারি হোক বা বেসরকারি-সবই নোংরা ব্যবসা আর রাজনীতি।

এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা। তবে মায়ের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজে অনিয়মিত ছিলেন অর্ষা। এই সময়টায় মায়ের সেবাযত্নেই ব্যস্ত ছিলেন তিনি।

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান অর্ষা।
এরপর থেকে টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে নিয়মিত অভিনয় করছেন। অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি। শুরুর দিন থেকেই মা-ই ছিলেন অর্ষা বড় অনুপ্রেরণা—এ কথা বিভিন্ন সময় জানিয়েছেন অর্ষা। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’, ‘জাহান’, ‘কুহেলিকা’—পরপর কয়েকটি ওটিটি প্রজেক্টে ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে অর্ষাকে। এসব চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিতও হয়েছেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি