একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়াতে পারাটা আমার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয়, বরং এটি আমার দায়িত্ব। আমি এই ব্যাপারটা কখনো মেনে নিতে পারি না যে আর্থিক সংকটের কারণে কারো শিক্ষাজীবন ব্যাহত হবে। এমনটাই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক মোঃনাছির উদ্দিন শাওন।
সাম্প্রতিক সময়ে সুমাইয়া (ছন্দ নাম) সেশন ২০-২১ বোটানি ডিপার্টমেন্ট, সুফিয়া কামাল হল শাখায় মাস্টার্সে টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না। ঠিক সে সময় মানবিক কারণে তার প্রতি সাহায্যের হাত বাড়ান এই ছাত্রনেতা।
শাওন বলেন, ছাত্রনেতা হিসেবে আগামীতে আল্লাহ যদি আমাকে আরও সামর্থ্য দেন, তবে সরকারের সহযোগিতা নিয়ে সকল প্রতিষ্ঠানে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব। আমি বিশ্বাস করি, আমাদের এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com