1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার প্রবেশমুখে বিশেষ চেকপোস্ট

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতারসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রনে কাজ করছে। র‌্যাবের এই অভিযান ও কার্যক্রম দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে বলে জানায় র‍্যাব ।

বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মুহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) গণমাধ্যমকে বলেন,  সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে এবং যে কোন সময় আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে এমন আশংকা দেখা দিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়েছে। চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

এরই পরিপেক্ষিতে র‌্যাব-১০ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ রোধকল্পে ঢাকার প্রবেশমুখে, যাত্রাবাড়ী, ডেমরার সুলতানা কামাল ব্রিজ, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ফরিদপুরের ভাঙ্গাসহ র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের বিশেষ চেকপোস্ট এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত টহল পরিচালনা করছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ডিউটিতে রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, জেলা পুলিশের ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চেকপোষ্ট ডিউটির মাধ্যমে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের, যানবাহন আটক করাসহ জরিমানা আদায় করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিশেষ টহল কার্যক্রম চলমান থাকবে।

সর্বোপরি সাধারন মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ রোধকল্পে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ন এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্যরা সদা-সর্বদা সচেষ্ট রয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি