1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে এড.কাজী ফয়সলের হ্যাট্টিক

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

 

ফেনীর কৃতি সন্তান এডভোকেট কাজি ওয়ালী উদ্দিন(কাজী ফয়সল) কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির আবারো সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটিতে হ্যাট্টিক করলেন। গতকাল এই কমিটির অনুমোদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দীর্ঘ প্রায় এক যুগের বেশী সময় কেন্দ্রীয় যুবলীগের (নানক- আজম কমিটিতে) নেতৃত্বে থাকা কাজী ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজি বাড়ির প্রবীণ আয়কর আইনজীবী, ফেনী জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজি গোলাম মাইন উদ্-দীনের কণিষ্ঠ পুত্র। এরপূর্বে কাজী ফয়সল আইন বিষয়ক উপ-কমিটি ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম নেতা ছিলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের পরিক্ষিত ও ত্যাগী নেতা, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজের পরপর দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। কাজী ফয়সল, লইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি। তিনি আইন পেশার পাশাপাশি অংগন প্রপার্টিজ’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।

রোটারিয়ান এডভোকেট কাজী ফয়সল রোটারি ক্লাব অব আহসান মন্জিল’র প্রেসিডেন্ট (২০২৩-২০২৪), ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, ফেনী ল’কলেজের অন্যতম প্রতিষ্ঠিতা, ফেনীর উন্নয়নের ২০টি প্রস্তাবনা নিয়ে ২০০২ সালে Ôফেনীর অতিত-বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবক্তা তথা লেখক গোষ্ঠী ফেনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ফেনী থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। কাজী ফয়সল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক, তিনি ফেনী সমিতি-ঢাকা, বৃহত্তর নোয়াখালী কর আইনজীবী সমিতি, মাথিয়ারা ওয়েলফেয়ার সোসাইটিসহ অনেক সামাজিক সংগঠনের আজীবন সদস্য। তিনি ভোরের কাগজ পাঠক ফোরাম ফেনীর সদস্য সচিব ও বন্ধুসভার সাথেও জড়িত ছিলেন। তিনি এক সময়ে ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক শমসের নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করেছিলেন এবং ঢাকায় ‘শিকড় সন্ধান’র বার্তা সম্পাদক।

তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কাজী ফয়সল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘মুজিব মানে বাঙলাদেশ’ কাব্যগ্রন্থ এবং জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘সংশপ্তক শেখ হাসিনা’ কাব্যগ্রন্থ দু’টির যৌথ রচিয়েতা।

ব্যাক্তিগত জীবনে ব্যাংকার স্ত্রী তাহমিনা আক্তার সুক্তা ও দু’সন্তান শাদ ও সামি’কে নিয়ে তার সুখের সংসার। কাজী ফয়সলের রাজনৈতিক উদ্দেশ্য এবং আদর্শের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, ক্ষমতার লোভে বা অর্থের লোভে রাজনীতি করি না। রাজনীতি করে কি পেলাম কি হারালাম সে হিসেবও কখনো করিনি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তাঁর আদর্শকে বুকে লালন করি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়ার একজন সৈনিক হিসেবে অংশ নিতে পারাই আমার কাছে অনেক বড় গৌরবের বিষয়। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী মো. নজিবুল্লাহ হিরু ভাইয়ের প্রতি তিনি এবারো কমিটি গঠনে আমার প্রতি আস্থা রেখেছেন।

তিনভাইয়ের মধ্যে কাজী ফয়সল সবার ছোট, বড়ভাই কাজি নওফেল, তিনি সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রয়ুক্তি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক। মেঝভাই তানভীর আলাদিন, তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) ন্যাশনাল নিউজ ডেস্কের ইনচার্জ, ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা এবং ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) সভাপতি।#

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি