1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ফেনী-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিলেন এড. কাজী ফয়সল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

নির্বাচনী আসন ফেনী-০২ (ফেনী সদর)

এডভোকেট কাজি ওয়ালী উদ্দীন ফয়সল আজ সোমবার দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফেনী-২ (সদর) আসন থেকে। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
কাজি ফয়সল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য। দীর্ঘ প্রায় একযুগ কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বে থাকা কাজি ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজি বাড়ির প্রবীণ আয়কর আইনজীবী কাজি গোলাম মাইন উদ্দিনের কণিষ্ঠ পুত্র।
এরপূর্বে ফয়সল আইন বিষয়ক উপ-কমিটি ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির অন্যতম নেতা ছিলেন।

তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ (নানক-আজম) কেন্দ্রীয় কমিটির সাবেক পরিক্ষিত ও ত্যাগী নেতা, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ঐতিহ্যবাহী সেন্ট্রাল ল’ কলেজের পরপর ২ বার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
কাজী ফয়সল আইনজীবীদের সংগঠন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(ল্যাব) প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি। তিনি আইন পেশার পাশাপাশি অংগন প্রপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।

রোটারিয়ান ফয়সল রোটারি ক্লাব অব আহসান মন্জিল’র প্রেসিডেন্ট (২০২৩-২০২৪), ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, ফেনী ল’ কলেজের অন্যতম প্রতিষ্ঠিতা,ফেনীর উন্নয়নের ২০টি প্রস্তাবনা নিয়ে ২০০২ সালে ‘ফেনীর অতীত- বর্তমান-ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবক্তা তথা লেখক গোষ্ঠী ফেনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ফেনী থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
কাজী ফয়সল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক, তিনি ফেনী সমিতি-ঢাকা, বৃহত্তর নোয়াখালী কর আইনজীবী সমিতি, মাথিয়ারা ওয়েলফেয়ার সোসাইটিসহ অনেক সামাজিক সংগঠনের আজীবন সদস্য।

তিনি এক সময়ে ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক শমসের নগর এর সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করেছিলেন এবং ঢাকায় শিকড় সন্ধান’র বার্তা সম্পাদক।
কাজি ফয়সল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘মুজিব মানে বাঙলাদেশ’ কাব্যগ্রন্থ এবং জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘সংশপ্তক শেখ হাসিনা’ কাব্যগ্রন্থ দু’টির যৌথ রচিয়েতা।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ১৫ আগস্টে তিনি “রক্তাক্ত সিড়ি” প্রকাশ করেন। ওই সময়ে স্মরণীকাটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলো।
ব্যাক্তিগত জীবনে ব্যাংকার স্ত্রী তাহমিনা আক্তার সুক্তা ও দু’সন্তানের জনক।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি