1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

আওয়ামী লীগ-বিএনপি নিয়ে তর্ক, সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং কুমিল্লা-সিলেট মহাসড়ক কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৮টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে উত্তর সুহিলপুর গ্রামের উকিলের গোষ্ঠীর সাদ্দাম হোসেন ও আজিজের গোষ্ঠী আক্তার মিয়ার মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে তর্ক হয়। একপর্যায় সাদ্দাম আক্তারকে থাপ্পড় মারেন, যা দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান না হওয়ায় রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই গোষ্ঠির লোকজন মহাসড়কে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি