দীর্ঘ ১৭ বছর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে আকরাম হোসেন ভূঁইয়া অমি। তিনি এই দলের জন্য বহুবার জেল খেটেছেন, পরিবারের মায়া ছেড়ে দলের জন্য কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলের জন্য কাজ করেছেন।
তিনি সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক, ও সাবেক ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এই কমিটির একটি দায়িত্বশীল পদ পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান কে ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং সেই সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই পদ কে সুশৃংখলভাবে ব্যবহার করে দেশ ও জাতির কল্যাণ সাধনের জন্য কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com