1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আধুনিক প্রযুক্তিসম্পন্ন ফো’র্স গঠন করছে পাকিস্তান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

এবার পাকিস্তানে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দিলেন তিনি। খবর রয়টার্সের। প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষমতা তদারকি করবে ওই ফোর্স। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামরিক শক্তির সমকক্ষ হওয়ার কৌশলের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার রাতে ইসলামাবাদে এক অনুষ্ঠানে আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা দেন। চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সংঘাতের স্মরণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের একদিন আগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শেহবাজ শরিফ বলেন, “এটি আধুনিক প্রযুক্তি দ্বারা সজ্জিত হবে” এবং নতুন বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা বৃদ্ধিতে এক মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি শেহবাজ।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন এই বাহিনীর নিজস্ব কমান্ড থাকবে, যা প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র পরিচালনা ও মোতায়েনের দায়িত্বে নিয়োজিত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, “এটি ভারতের জন্যই তৈরি”।

ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকেই দুই পরমাণু-সক্ষম দেশ নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে আসছে দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতার কারণে। চলতি বছরের এপ্রিল মাসে ভারতের কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে।

পরবর্তীতে মে মাসে উভয় দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়, যেখানে দুই পক্ষই ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা আসে। ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকার করলেও ভারত তা অস্বীকার করে জানায়, এই সমঝোতা সরাসরি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি