1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
Oplus_131072

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট। তার নাম মনির হোসেন শেখ (৩০)। এসময় তার কাছ থেকে উগ্রবাদী কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ মে) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউপির ৬নং ওয়ার্ডের দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুল আলম রাসেল। তিনি জানান, গত ২ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে ‘আনসার আল ইসলাম’-এর তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এন্টি টেররিজম ইউনিট। পরে তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা হয়।

তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মনির হোসেন শেখের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন এবং তিনি তাকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন বলে দাবি করেন।

এটিইউ আরও জানায়, গ্রেফতার ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি ও তার অন্যান্য সহযোগীরা এর পক্ষে বিভিন্ন অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য-সহায়তা করে আসছিলেন। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

মনির খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করছিলেন বলে দাবি এটিইউর। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় সংস্থাটি।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি