জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড)।
কক্সবাজারে একটি প্রকল্পে ‘ডাটাবেজ অফিসার-এনআরএম’ পদে কর্মী নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ আগস্ট।
পদের নাম: ডাটাবেজ অফিসার-এনআরএম
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ইনফরমেশন ম্যানেজমেন্ট/পরিসংখ্যান/অর্থনীতি/আরবান প্ল্যানিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে (স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভালো)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে
কোনো সংস্থায় ফিল্ড ডাটা কালেকশনের অভিজ্ঞতা থাকতে হবে
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস, ওডিকে ও কোবো সফটওয়্যারের কাজ জানতে হবে
ডাটা কালেকশন ও ভিজ্যুয়ালাইজেশন টুল সম্পর্কে জানাশোনা থাকতে হবে
ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com