1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় অভিনেত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

 

টেলিভিশন সিরিজ ‘মহাভারত’-এ দ্রৌপদী চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি লাভ করা টালিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ রূপা গাঙ্গুলীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সদস্যের মুক্তির জন্য বিক্ষোভের নেতৃত্ব দেয়ায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।

বুধবার (২ অক্টোবর) রাতে বাঁশদ্রোনি থানার সামনে প্রতিবাদের নেতৃত্ব করেন অভিনেত্রী রূপা। পরে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে লালবাজারে কলকাতা পুলিশ সদর দপ্তরে নেয়।

এ অভিনেত্রী বিজেপি নেত্রী রুবি দাসের মুক্তিতে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন। এর আগে বুধবার সকালে বাঁশদ্রোণীতে বেহাল সড়কে এক ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠে এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ গেলে সেই বিক্ষোভ আরও তীব্রতায় রূপ নেয়। তখন ওই দিন সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় রুবি দাসকে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রুবি দাসের মুক্তির পক্ষে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের কাজে বাধা দিয়েছেন রূপা গাঙ্গুলী। ১৫ বছর বয়সী ছেলে সাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। তখন একটি খননকারীর দ্বারা আঘাত পেয়ে মৃত্যু হয় ওই ছেলের।

লালবাজার পুলিশ জানিয়েছে, রূপা গাঙ্গুলীকে প্রথমে কারাগারে নেয়া হয়েছিল এবং পরে আইন অনুযায়ী আদালতে তোলা হয় তাকে।

প্রসঙ্গত, ১৯৮০-এর দশকের ক্লাসিক সিরিজ ‘মহাভারত’-এ দ্রৌপদী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি লাভ করেন রূপা গাঙ্গুলী। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ২০১৫ সালে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিতে যোগ দেন এবং রাজ্যসভায় সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও হাওড়া উত্তর আসনে ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী লক্ষ্মী রতন শুক্লার কাছে পরাজিত হন। পরে ক্রিকেটার নভজ্যোত সিং সিধু পদত্যাগ করলে রাজ্যসভায় মনোনীত করা হয় অভিনেত্রীকে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি