প্রেম করে চাচাতো বোন ইভাকে বিয়ে করায় ঢাকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের নৃশংস হত্যাকান্ডের প্রধান আসামি চাচা (ইভার বাবা) ইলিয়াসকে ধোবাউড়ার বর্ডার থেকে আটক করা হয়েছে। একই সাথে ঘটনার সাথে জড়িত ইলিয়াসের শ্যালককে ঢাকা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া।
তিনি জানান, সৌরভ গোপনে চাচাতো বোন ইভাকে বিয়ে করার বিষয়টি ইভার পরিবার মানতে না পেরে ইভার দ্বশম শ্রেণী পড়ুয়া ভাই এবং তার বাবা বাসায় ডেকে নিয়ে রুমের ভিতরে হত্যা করে। তারপর লাশ বাথরুমে রেখে ময়মনসিংহ শহরের নতুন বাজার থেকে ব্রিফকেস কিনে এনে চাপাতি দিয়ে প্রথমে দেহ থেকে মাথা বিছিন্ন করে। তারপর শরীরের বাকি অংশ কেটে ৪ টুকরো করে লাশ লুকানোর চেষ্টা করা হয়। নৃশংস এই কিলিং মিশনে বাবা ছেলে জড়িত বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার।
উল্লেখ্য ২রা জুন ময়মনসিংহ - টাঙ্গাইল মহাসড়কের সুতিয়া নদীর ব্রীজের নিচ ব্রিফকেস সৌরভের লাশ উদ্ধার করা করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরিচয় সনাক্ত করে জানা যায় সৌরভ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের সরকারি চাকুরীজীবি বাবার একমাত্র ছেলে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com