1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আব্দুল্লাহ আল মামুনের ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক ৭ মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিভিন্ন মামলায় ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।

এদিন মামুনকে আদালতে হাজির করে যাত্রাবাড়ীর থানার পৃথক ছয় মামলায় গ্রেপ্তার দেখানোসহ বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা। অপরদিকে নিউমার্কেট থানার এক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী সহযোগিতা করেন এবং প্রত্যেক মামলায় সর্বোচ্চ রিমান্ড চেয়ে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী বলেন, তাকে এর আগে ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া যায়নি, এত মামলায় গ্রেপ্তার দেখানোসহ রিমান্ড আবেদন তাকে হয়রানি করতেই করা হয়েছে। এসময় তারা মামুনের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।শুনানি শেষে আদালত তার ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি