
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুলভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

পত্রিকাটির সম্পাদকীয় নীতি কেমন হবে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, আমরা যথেষ্ট সম্ভব সঠিক খবর টা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন, হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে, বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেওয়া হয়েছে। বক্তব্যে ভিক্টিমের কখনো বক্তব্য ছিল না, শুধু পুলিশ, র্যাবের বক্তব্য দিয়ে মিডিয়ায় সংবাদ হতো। দুই পক্ষের বক্তব্য দেওয়া হতো না। আমি একজন সম্পাদক, কোনো পত্রিকার নাম উল্লেখ করব না।