1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আর কখনোই অনির্বাচিত সরকার আসতে দেওয়া হবে না: কামরুল ইসলাম

ফাতেমা আক্তার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মে, ২০২৩

 

বাংলাদেশের মাটিতে আর কখনোই কোনো অনির্বাচিত সরকার আসবে না, আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। ৬ মে (শনিবার ) সকালে জাতীয় প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে “শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা ‘শীর্ষক আলোচনা ও স্মরণসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, ‘তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারকে আমরা দুই বছর পর্যন্ত লম্বা হতে দেখেছি। মাইনাস টু ফর্মুলা দেখেছি। তাই বিএনপি-জামায়াত নির্বাচনে আসার জন্য যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, তা আর আসবে না। নির্বাচিত সরকারের অধীনেই তাদের নির্বাচনে আসতে হবে। বিদেশিদের কাছে তারা মিথ্যাচার করছে। বাংলাদেশ যখন একটি উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্যই এসব মিথ্যাচার ও চক্রান্ত করছে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে৷ সাবেক মন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘২০২৩ সালের শেষ বা ২৪ সালের প্রথম দিকে নির্বাচন হবে। এই নির্বাচনে আবারও আমাদের জয়ী হয়ে আসতে হবে। আর এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’

আহসান উল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড সম্পর্কে কামরুল ইসলাম বলেন, তৎকালীন বিএনপি সরকার ও খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদেই তাঁকে হত্যা করা হয়েছে। সুতরাং এই মাস্টারমাইন্ডদেরও বিচারের আওতায় আনতে হবে। শ্রমিক লীগকে তিনি সংগঠিত করেছিলেন। বিএনপি-জামায়াতের অপরাজনীতি দূর করতে আজকে শক্তিশালী একটি শ্রমিক লীগের প্রয়োজন ছিল। সুতরাং সেদিকেও নজর দিতে হবে।

প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের ছেলে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘এই জঘন্য হত্যাকাণ্ডের বিচার এখন আপিল বিভাগে আছে। একই সঙ্গে ওই সময় যে আরও পাঁচজনকে হত্যা করা হয়েছিল, আশা করি তার বিচারও দ্রুত সম্পন্ন হবে। বাংলাদেশের মাটিতে যেন আর কখনো এ ধরনের হত্যাকাণ্ড না ঘটে, সে জন্য সচেতন থাকতে হবে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভেকেট আবদুল বাতেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান,সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভুইঁয়া,ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সহ সভাপতি মানিক লাল ঘোষ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি