র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র্যাব-৪ এর সহযোগীতায় রাজধানী ঢাকার শাহজাহানপুর থানা এলাকায় গতকাল রাতে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকার আশুলিয়া থানার মামলা নং-০৮, তারিখ- ০২/০৯/২০২৩ইং, ধারা- ৩০২/৩৪ দন্ডবিধি; এই হত্যা মামলায় পলাতক একমাত্র প্রধান আসামি উজ্জল হোসাইন (৩৫), কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উজ্জ্বল টাঙ্গাইল জেলার মধুপুর থানার মহিষমাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর শাহজাহানপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, হত্যা, অপহরন ও গণধর্ষনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com