1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আসামি জামিনে এসে সাক্ষীসহ কোপাল ৫ জন কে

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ঢাকার সাভারে এক হত্যা মামলার আসামি জামিনে এসে মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় এবং বাকি ৪ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনদের দাবি, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ফয়সাল দীর্ঘ দিন জেলে থাকার পর সম্প্রতি জামিনে বের হন। এরপরই বেপরোয়া হয়ে উঠেন। রোববার বিকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রসহ ফয়সাল ও ৮ থেকে ১০ জন ব্যক্তি হত্যা মামলার সাক্ষী সানি, দেলোয়ার, শাহিন ও সেলিনাসহ মোট ৫ জনকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে সানির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি ৪ জনকে এনাম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হত্যা মামলার আসামি জামিনে এসে সাক্ষীদের কোপানোর বিষয়টি তাদের জানা নেই জানিয়ে ওসি বলেন, জমি সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি