1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আহত ডিএসসিসি কর্মীর চিকিৎসার সব দায়িত্ব কর্পোরেশনের: আব্দুস সালাম

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ছুটির দিনেও নগরবাসীকে জরুরি নাগরিক সেবা দিতে গিয়ে আহত হওয়া বৈদ্যুতিক লাইনম্যানের চিকিৎসার যাবতীয় দায়ভার সিটি কর্পোরেশন বহন করবে। আজ রবিবার (২২ মার্চ) বিকেলে ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিও (HDU) ইউনিটে চিকিৎসাধীন ডিএসসিসির বৈদ্যুতিক লাইন ম্যান জনাব সালাউদ্দিন আহমেদকে (৩৮) দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, ঈদের আগের দিন (২০ মার্চ) ৩৬ নং ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালনকালে জনাব সালাউদ্দিন বৈদ্যুতিক পোল থেকে সরাসরি নিচে পড়ে গেলে মাথা এবং হাতে মারাত্মক আঘাত পান।

পরিদর্শনকালে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আহত সালাউদ্দিনের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে প্রশাসক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন এই কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করতে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বর্তমানে তাঁর অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।”

কর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “বিপজ্জনক কাজে হেলমেট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কোনো শিথিলতা সহ্য করা হবে না। নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে কেন ত্রুটি ছিল বা তাকে তা সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসসিসি ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “ঝড়-তুফানে গাছের ডাল ভেঙে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমরা জরিপ চালাচ্ছি এবং ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা দ্রুত অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে।”

​এ সময় আহত কর্মীর সহকর্মীরা প্রশাসকের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের পেশাগত সমস্যার সমাধানে প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন। প্রশাসক তাদের আশ্বস্ত করে বলেন, “আমরা একটি আলোকিত ও পরিষ্কার ঢাকা গড়তে চাই। পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে কর্পোরেশন সবসময় পাশে থাকবে।”

পরিদর্শনকালে, প্রশাসক আহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি