1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

আ.লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

 

বগুড়ার আদমদীঘিতে উপজেলা আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ মে) দুপুরে উপজেলার বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোখলেসুর রহমান উপজেলার নসরৎপুর ইউপির বিনাহালি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, মোখলেসুর রহমান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার বাজারে একটি বাসায় ভাড়া থাকতেন এবং প্রথম স্ত্রী তার গ্রামের বাড়িতে থাকতেন। দুপুরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠায়। পারিবারিক কলহের জেরে সোমবার সকাল ১০টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যা করতে পারেন তিনি।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি