1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ইংরেজি নববর্ষ-২০২৫ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বলেছেন, নগরবাসী যাতে শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে সে জন্য ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

নগরবাসীকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, শব্দদূষণ আমাদের শরীরে বিরূপ প্রভাব ফেলে। শব্দদূষণ রোধ করতে ঢাকা মহানগরবাসীর সকলের দায়িত্ব রয়েছে। নতুন বছর উদযাপনে আতশবাজি, রকেট বোমা, পটকা ফুটিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। হাসপাতালে যারা মুমূর্ষু অবস্থায় আছেন তাদের কষ্টের কারণ হবেন না। পটকা ও আতশবাজি ফুটিয়ে এবং ফানুস উড়িয়ে অন্যের ক্ষতির কারণ হয় এমন সব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব এলাকায় বেশি জনসমাগম হবে সেই সমস্ত এলাকায় আজ থেকে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও আমাদের নিয়মিত টহল টিম সাদা পোশাকে ও বিশেষায়িত ইউনিটগুলো নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন। যার যার জায়গা থেকে নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে এই নগরীকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

ডিএমপি কমিশনার জানান, ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে। চকলেট বোম, আতশবাজি, রকেটবোমা, পটকা বন্ধে আমরা অভিযান চালাচ্ছি। এরইমধ্যে ১৭২ কেজি আতশবাজিসহ বিষ্ফোরক সরঞ্জাম উদ্ধারসহ পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, আপনারা জানেন শব্দদূষণ নানা ধরণের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে থাকে। নতুন বছর উদযাপন করতে গিয়ে যেন শব্দদূষণ না হয় সে ব্যাপারে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা ধরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে দিনে ও রাতে ঢাকা মহানগরীতে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। আতশবাজি ও পটকা ফুটিয়ে শব্দদূষণ প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পরিবেশ অধিদপ্তর একসাথে কাজ করে যাচ্ছে।

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এর সঞ্চালনায় ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার) সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি