
দাগনভূঞা উপজেলাধীন বেকের বাজার সংলগ্ন মাওলানা নূর মোহাম্মদ আজমী কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় আশ্রাফপুর নিবাসী সোবহান ডিলারের নাতি, কালা মিয়ার বড় ছেলে বাবুল ড্রাইভার আজ ফজর নামাজের কিছুক্ষণ পর ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকাল ৩ ঘটিকার সময় মরহুমের নিজ বাড়ীর দরজায় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য তিনি গত বছর সেপ্টেম্বর মাসে ২০২৪ বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ৪৫ দিন ব্যাপী সহীহ কুরআন শিক্ষা প্রশিক্ষণ ক্লাশে নিয়মিত ছাত্র ছিলেন এবং দ্বীন শিক্ষা, কুরআন শিক্ষা ও আ’মলে খুবই আন্তরিক ছিলেন। মহান রব তাঁর জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে তাকে জান্নাতের উচ্চ মাক্কাম দান করুন।