
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন IBWF বরিশাল অঞ্চলের অর্থ সম্পাদক,অঞ্চলের সেক্রেটারি জনাব আযম খান, প্রধান বক্তা মাওলানা হাফেজ আতিক উল্লাহ, খতিব কাউনিয়া মনজিল আবাসিক জামে মসজিদ। মাওলানা শাহাদাত হোসাইন, সহসভাপতি IBWF বরিশাল মহানগর, এসএম জনাব জাকির হোসেন, বরিশাল প্রেস ক্লাব সেক্রেটারি। মনিরুজ্জামান তালুকদার, কাউস্নিলর ২৭নং ওয়ার্ড বিসিসি, মোয়াজ্জেম হোসেন হাওলাদার, সভাপতি IBWF বরিশাল মহানগর। জনাব ইব্রাহিম খান, সেক্রেটারি বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি।
আবুল কালাম আজাদ ব্যবস্থাপনা পরিচালক বরিশাল ডেভেলপমেন্ট লি. আমিনুল ইসলাম বাচ্চু, চেয়ারম্যান প্রমিজ ডেভেলপমেন্ট লি. ও মোঃ মশিয়ুর রহমান খান, ব্যবস্হাপনা পরিচালক- এলাহি ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ, মার্কেটিং ডিরেক্টর- ট্যুরিসম টিভি ও ওয়াটার লিলি ইন্টারন্যাশনাল। এছাড়াও বরিশাল নগরীর অনেক গন্যমান্য ব্যবসায়ীরা উপস্হিত ছিলেন।