1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

ইবিতে আন্তর্জাতিক ফোকলোর সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের আয়োজনে ‘বিয়ের গান: কাব্য অথবা গান’ শিরোনামে আন্তর্জাতিক ফোকলোর সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রবিবার(০৫ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার শুরু হয় এবং আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. শিবলী চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো: শহিদুর রহমান।

এসময় ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সামিহা খান চৌধুরী প্রিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দিয়ে সেমিনার অনুষ্ঠান শুরু করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এরশাদুল হক।

এছাড়া উক্ত সেমিনারে ‘বিয়ের গান: গাব্য অথবা গান’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন পশ্চিমবঙ্গের মালদহের মানিকচক কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার। এসময় তিনি তাঁর প্রবন্ধে বাংলাদেশের লোকজ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বিয়ের গীত সম্পর্কে প্রবন্ধ পাঠ করেন এবং ফোকলোর চর্চায় বিয়ের গীতের গুরুত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন।

সেমিনারে প্রধান আলোচকের আলোচনায় ড. মো: শহিদুর রহমান বলেন, ‘প্রবন্ধটির ভাষাগত বিন্যাস দারুণ এবং যথেষ্ট তথ্যবহুল। প্রবন্ধটির মাধ্যমে প্রাবন্ধিক আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে বহুল প্রচলিত বিয়ের গীত বা গান সম্পর্কে বিস্তারিত গবেষণা করেছেন এবং গবেষণা লব্ধ ফলাফল উপস্থাপন করেছেন। এর মাধ্যমে আমি সহ শিক্ষার্থীরা বিয়ের গীত সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছি।”

সেমিনারে সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক ড. শিবলী চৌধুরী বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ফোকলোর চর্চা ও গবেষণায় উদ্ভুদ্ধ করতে আমরা প্রতি তিন মাস পর পর ফোকলোর সেমিনার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আন্তর্জাতিক ফোকলোর সেমিনার। আশা করি এই সেমিনারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিয়ের গীত সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেমিনারটি সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি