কানাডা প্রতিনিধি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ খোমেনীর জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কানাডা বিএনপি নেতৃবৃন্দ।
বিএনপি নেতৃবৃন্দ বলেন 'ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাযায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে আপনার এই উপস্থিতি আন্তর্জাতিক সৌহার্দ্য, পারস্পরিক সম্মান ও বাংলাদেশ-ইরান কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে আজাদ বলেন, বিএনপি সরকার বিশ্ব রাজনীতির পরিমন্ডলে সকল দেশের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ইসলামীক দেশগুলির সাথেও সর্বদা ভ্রাতৃত্ববোধ অক্ষুন্ন রেখে চলে। তারই ধারাবহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কুটনৈতিক দূরদর্শিতায় বাংলাদেশ সবসময় বিশ্বের চোখে সম্মানজনক অবস্থানে থাকবে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com