প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ
ইয়াবাসহ ১ জন আটক

র্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল মুন্সীগঞ্জ জেলার পদ্মা (উত্তর) থানাধীন দক্ষিন মেদিনা মন্ডল চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে সেখান থেকে আনুমানিক ১,৫০,৬০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শত) টাকা মূল্যের ৫০২(পাঁচশত দুই) পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ শুক্কুর সরদার (৩২) বলে জানা যায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই র্যাব সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, প্রতারকসহ নানা ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com
Copyright © 2026 নিউজ ওয়াচ বিডি. All rights reserved.