1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ইসরায়েলকে লক্ষ্য করে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এনিয়ে ইসরায়েলের বেশিরভাগ এলাকাজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দেশের সীমান্ত পার হওয়ার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে শার্পনেল পড়তে পারে- এই আশঙ্কায় সাইরেন বাজানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব, হোলোন, রিশোন লেজিয়ন, পেতাহ তিকভা, রামাত গান, হার্জলিয়া ছাড়াও আরো অনেক এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল।
ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তারা পাঁচজনকে চিকিৎসা দিয়েছে। তেল আবিবে তারা সাইরেন শুনে দৌড়ানোর কারণে আহত হয়েছিলেন।
এ ছাড়া সোমবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে।
টাইমস অব ইসরায়েল বলছে, এর আগে কেন্দ্রীয় তেল আবিবে সর্বশেষ গত ১৮ নভেম্বর বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। সেইসময় লেবানন থেকে দীর্ঘপাল্লার রকেট ছোড়া হয়েছিল।
গত নভেম্বর থেকে ইরান সমর্থিত হুতি ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ড্রোন ছুড়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি