
জামালপুরের ইসলামপুর উপজেলার ৬নং ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহলা এলাকার জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিমের নেতৃত্বে এ দোয়া মাহফিল আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ এস এম আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রৌফ দানু, উপজেলাবিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শফিক সেলিমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইসলামপুর সদর ইউনিয়ন যুবদল নেতা রিয়াজুল সরকারের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকারের গুরুত্ব এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রকাশ করেন। পাশাপাশি রমজানের তাৎপর্য, ইসলামী মূল্যবোধ এবং দেশ ও জাতির কল্যাণে রমজানের শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।