1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ইস্টার্ন ইউনিভার্সিটি ও আইসিএমএবি-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

২৪শে জুন ২০২৫ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটির কনফারেন্স হলে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) – এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী এবং আইসিএমএবি’র পক্ষে ভাইস প্রেসিডেন্ট মোঃ কাউসার আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান; প্রফেসর ড. এম. সায়েদুর রহমান, ডিন, ব্যবসা প্রশাসন অনুষদ; প্রফেসর ড. মোঃ আব্বাস আলী খান, ডিস্টিংগুইশড প্রফেসর; প্রফেসর ড. মাহফুজুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; প্রফেসর ড. আব্দুল্লাহ আল-হুমায়ুন, চেয়ারম্যান, ইইই বিভাগ; প্রফেসর আশরাফ হোসেন, পরিচালক, আইকিউএসি; ড. আবদুর রহমান, পরিচালক, আইএফবিআই, সৈয়দ হাবিব আনোয়ার পাশা, চেয়ারম্যান, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং আইসিএমএবি এর অতিরিক্ত পরিচালক ও শিক্ষা বিভাগের প্রধান মো: আব্দুল মালেক। এছাড়া উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত সমঝোতা স্মারকের অধীনে ইস্টার্ন ইউনিভার্সিটির বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ও অ্যালুমনাইরা আইসিএমএবি -এর ছয়টি পর্যন্ত কোর্সে ছাড় সুবিধা পাবেন। বিশ^বিদ্যালয়ে ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীবৃন্দ সিএমএ কোয়ালিফিকেশন প্রোগ্রামে ভর্তি হওয়ার সময় বিশেষ স্কলারশিপ পাবে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে আইসিএমএবি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি যৌথভাবে বিভিন্ন একাডেমিক উদ্যোগ, পেশাগত কার্যক্রম ও গবেষনার সুযোগ পাবে। এ উদ্যোগ উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি