1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? ভ্রমণের নানা আয়োজন নিয়ে আইসিসিবিতে বসবে ট্যুরিজম ফেয়ার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

ইস্টার্ন ইউনিভার্সিটি (EU) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে Eastern University Research Society (EURS), যা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্তের সূচনা করেছে।

গতকাল অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি EURS-এর লোগো উন্মোচন করেন এবং তার বক্তব্যে উচ্চশিক্ষায় গবেষণার অপরিহার্য ভূমিকা তুলে ধরেন। তিনি EURS-কে ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষ সাধনের এক “নতুন সূচনা” হিসেবে অভিহিত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল বাশার খান, রেজিস্ট্রার; প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন; এবং প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তারা শিক্ষার্থীদের গবেষণামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আইন অনুষদের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল হক “How to Write a Conference Paper” শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন, যা তরুণ গবেষকদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রবন্ধ রচনার দক্ষতা গড়ে তুলতে বিশেষ সহায়ক হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. আবু বিন ইহসান, চেয়ারম্যান, ফার্মেসি বিভাগ এবং প্রধান সমন্বয়ক, EURS। তিনি রিসার্স সোসাইটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার এই যাত্রায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।

EURS-এর উদ্বোধনের মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটিতে গবেষণা ও উদ্ভাবনের জন্য এক নতুন দিক উন্মোচন হয়েছে -যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং বৈশ্বিক একাডেমিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ তৈরি করবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি