
রমজানেরই রোজার শেষে
এলো খুশির ঈদ
চারিদিকে বাজছে শুনি
আনন্দেরই গীত
কোলাকুলি করবো মোরা
ঈদের নামাজ শেষে
আনন্দেরই জোয়ারে আজ
যাবো সবাই ভেসে
আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে
মিলবো একাকার
ধর্ম হতে পারে যার যার
ঈদের উৎসব সবার
মুরুব্বিদের করবো সালাম
হাত রেখে দু পায়ে
তাদের দোয়া, ভালবাসা
মাখাবো মদের গায়ে
সেই সাথে সালামি টাও
নেব আমি বুঝে
আপ'সে তা দিলেই হলো
নইলে নেব খুঁজে।
প্রকাশকঃ শাহিদুর রহমান
মোবাইল 01581-281810
e-mail
newswatch71@gma.com