1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ঈশ্বরগঞ্জে বেড়েছে চুরি-ছিনতাই,খুন: আইন-শৃঙ্খলার অবনতি

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ঈশ্বরগঞ্জে বেড়েছে চুরি-ছিনতাই,খুন: আইন-শৃঙ্খলার অবনতি

মো. জাহিদ হাসান
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেড়েছে চুরি-ছিনতাই। প্রায়ই হচ্ছে খুনের মত ঘটনা। চুরি-ছিনতাই তো উপজেলায় নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গেছে।
বাড়ছে মাদক,নারী ও শিশু নির্যাতন। রাত কিংবা ভোরের ঈশ্বরগঞ্জকে নিরাপদ ভাবছেন না উপজেলার বাসিন্দারা। সাধারণ বাসিন্দাদের পাশাপাশি সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোগান্তির শিকার হচ্ছেন। ছিনতাইয়ে ছিনতাইকারী চক্র ব্যবহার করছে ছুরি-চাকুর পাশাপাশি দেশী-বিদেশি নানা ধরনের অস্ত্র। চুরি-ছিনতাইয়ে বাধা পেলে ছুরিকাঘাত করা হয় আক্রান্ত ব্যক্তিকে। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে।

একদিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বাসা-বাড়িতে মোটরসাইকেল,নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির হিড়িক পড়েছে। অপরদিকে গ্রামাঞ্চলে বৈদ্যুতিক সেচ পাম্প, গরু চুরি, ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে উদ্বেগজনক হারে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানায় গত ২১ মাসে মোট ৪৮৮ টি মামলা রেকর্ড হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি হয়েছে মাদক মামলা। মাদক মামলার সংখ্যা ৯৮টি। এছাড়াও নারী ও শিশু আইনে ৫৭টি, চুরি ৩৩টি,হত্যা মামলা ১২টি, দস্যুতা ৩টি,অস্ত্র মামলা ২টি এবং অন্যান্য অপরাধে মামলা হয়েছে ২৮৩ টি।

গত তিন মাসে উপজেলার উচাখিলা ও রাজিবপুর ইউনিয়ন থেকেই চুরি হয়েছে দুই শতাধিক বৈদ্যুতিক সেচ পাম্প। চোর আতঙ্কে দিন কাটছে এসব এলাকার হাজার হাজার কৃষকদের। পৌরবাসীদের চোর আতঙ্কে কাটে দিন-রাত। ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসাবাড়ি থেকে যেকোনো সময় তালা ভেঙে চোখের পলকেই মোটরসাইকেল চুরি হচ্ছে। সেইসাথে চুরি হচ্ছে বাসায় থাকা নগদ অর্থ স্বর্ণালংকারও।

উপজেলার উচাখিলা ইউনিয়নের আবদুল্লাহ, মুরশেদুল মুন্সী,আবু সাঈদ ,মানিক মিয়া নামের কৃষকরা জানান,-‘গত তিন মাসে তাদের এলাকা থেকে ২ শতাধিক বৈদ্যুতিক সেচ মোটর চুরি হয়েছে। এ নিয়ে বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। যারা পুরনো মোটর ক্রয়-বিক্রয় করে তাদের সঙ্গে চোরদের সখ্যতা রয়েছে।
পৌর এলাকার বাসিন্দা ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন,-‘চলতি বছর আমার বাসার গেট ও রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চোরের দল। এসময় ওয়ারড্রোবের ড্রয়ার এবং স্টিলের আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে চোর চত্রু। এখনও ওই ঘটনার কোন সুরাহা ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। এমন ঘটনা প্রাইয় ঘটছে পৌর এলাকায়’।

গতকাল মঙ্গলবার (১লা অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের শাহজাহান ফকিরের বাসায় দিনের বেলায় ডাকাতি হয়। অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। শাহজাহান ফকির জানায়,-‘ডাকাতরা মুখ বেঁধে আমার ঘরে প্রবেশ করে। তখন আমার স্ত্রী বাসায় একা ছিল। অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বাসায় থাকা টাকা-পয়সা ও অলংকার নিয়ে যায়। এসময় আমার স্ত্রীর মাথায়ও আঘাত করে ডাকাতরা’।

গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের জাটিয়া ইউনিয়নের জা‌টিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. আরমান মিয়াকে(২৪) ডিউটিরত অবস্থায় কুপিয়ে বিদ্যালয়ের বারান্দায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এর আগে গত (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের স্কুল ছাত্র রাব্বি মিয়া অটোরিকশা নিয়ে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরদিন শুক্রবার ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকার বানার নদের সেতুর নিচ থেকে রাব্বির লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, অটোরিকশা ছিনতাই করার পর তাকে হত্যা করা হয়। ষষ্ঠ শ্রেণির ছাত্র রাব্বি মিয়া (১৩) পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে বাবার কাজে সাহায্য করত।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ প্যানেলের সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, ‘উপজেলায় মাদক-চুরি,নারী নির্যাতন-খুন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশের নিরবতায় এসব অপরাধ আরও মাথাচাড়া দিয়ে উঠেছে’।

সুশীল সমাজের লোকজন বলছেন,
ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের একটি অংশ অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য চুরি-ছিনতাইর মতো অপরাধে জড়ায়। তারা পেশাগত অপরাধী হিসেবে চিহ্নিত। মূলত অপরাধ করে পাড় পেয়ে যায় বলেই তারা আবার উৎসাহী হয়। খুনের জন্য জমি সংক্রান্ত বিরোধ,ব্যক্তিগত ও পারিবারিক কলহ বেশি দায়ী। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করতে পুলিশের টহল বাড়াতে হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে, জনসচেতনতা বৃদ্ধি ও নিবিড় তদারকি করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। চুরি-ছিনতাই ও অন্যান্য অপরাধ নির্মূলে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। সেই পরিকল্পনা মোতাবেক এগোচ্ছে থানা-পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন চুরি মামলায় ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম জোরদারের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে’।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি