1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

ঈশ্বরগঞ্জ বাজার সমিতির সভাপতি প্রার্থীর মতবিনিময়

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বাজার সমিতির নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এ.কে.এম. হারুর-অর-রশিদ। তিনি ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী। এসময় তিনি সাংবাদিকদের সামনে নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেন।

সোমবার(১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

মতবিনিময়কালে, এ.কে.এম. হারুন-অর-রশিদ সভাপতি নির্বাচিত হলে সাধারণ ব্যবসায়ীদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরো বলেন,-“আমি যদি জয়ী হতে পারি তাহলে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবো। ব্যবসায় নিরাপত্তায় নতুনমাত্রা যোগ করবো। আলোক স্বল্পতা নিরসনে কাজ করবো। বাজারের প্রতিটি পয়েন্টে পয়েন্টে সিসিটিভি ক্যামেরা সংযোগ স্থাপন করবো। হটলাইন ও অভিযোগ বক্স স্থাপনের মাধ্যমে তৎক্ষনাৎ ব্যবসায়ীদের সমস্যা শোনা হবে এবং সমস্যা সমাধানে কাজ করা হবে। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণেও কাজ করবো৷ চুরির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। বক্তব্য শেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন”।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই যুগ পর ঈশ্বরগঞ্জে আগামী ২৫শে ফেব্রুয়ারি পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন হতে যাচ্ছে। এতে ৪টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেখানে ৮৭৪ জন ভোটার ভোট প্রদান করবেন।  সভাপতি পদে লড়ছেন তিনজন প্রার্থী। এতে সভাপতি পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ.কে.এম. হারুন-অর-রশীদ হারুন।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি