1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

উচ্চ আদালতের নির্দেশ, চেম্বার ভবন গুড়িয়ে দিল প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ দুটি স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৯ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের মসজিদ রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বেদখল হয়ে থাকা ২৫ শতাংশ ভূমি উদ্ধার করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, মসজিদ রোড এলাকায় অর্পিত সম্পত্তির ২৪ দশমিক ৮৯ শতাংশ ভূমি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ স্থানীয়দের বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। বন্দোবস্ত দেয়া ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান মামলায় হেরে যায় জেলা প্রশাসন।

উচ্চ আদালত প্রকৃত মালিকদের ভূমি বুঝিয়ে দিতে নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে বুধবার দুপুরে উচ্ছেদ অভিযান চালাতে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

লীলাময় ভট্টাচার্য নামে এক ব্যক্তি ২০১২ সালের জুলাই মাসে জায়গাটির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেন।

জেলা প্রশাসনের পক্ষে মামলাটি পরিচালনা করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। জায়গাটি অর্পিত সম্পত্তি হওয়ায় ২০১৬ সালে লীলাময় ভট্টাচার্যের পক্ষে রায় দেন।

পরবর্তীতে সরকার পক্ষ রায়ের বিরুদ্ধে ২০১৮ সালে উচ্চ আদালতে রিভিউ দায়ের করেন। পরে মামলার বাদী রিভিউর বিরুদ্ধে একটি আবেদন করেন উচ্চ আদালত ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি পূর্বের রায় বাস্তবায়নের জন্য এক আদেশ দেন।

তবে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, চেম্বার ভবনে থাকা দোকান মালিকদের উচ্ছেদের কোনো নোটিশ দেয়া হয়নি। চেম্বার কর্তৃপক্ষও কিছু বলেনি। ফলে বৃষ্টির দিন মালামাল সরাতে গিয়ে ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন জানান, আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে চেম্বারসহ দুটি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি