1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট চাইলেন শেখ আফিল উদ্দিন

যশোর প্রতিনিধির
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ শার্শা আসনের নৌকা মার্কা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

বুধবার সকালে বেনাপোল পৌর ও বেনাপোল ইউনিয়ানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও পথ সভায় তিনি এসব কথা বলেন।
বেনাপোল ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড গয়ড়া প্রাথমিক বিদ‍্যালয় মাঠ, ৮ও ৯নং ওয়ার্ড বড়আঁচড়া দাখিল মাদ্রাসা মাঠে, ৭নং ওয়ার্ড খড়িডাঙ্গা এবং ১ ও ২নং ওয়ার্ড পোড়াবাড়ি নারায়নপুর প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এসব নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব বজলুল রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ্ আহম্মেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওহিদুজ্জামান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ্ দৌলা সরদার অলোক, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন, কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি সদস্য মনিরুজ্জামান মিন্টু, আঃ আজিত, শহিদ ও বিল্লাল হোসেন প্রমূখ। #

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি