1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

উপজেলা প্রকৌশলীর অবহেলায় হস্তান্তরের আগেই বিদ্যালয়ে ফাটল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩

মো. জাহিদ হাসান

হস্তান্তরের আগেই ফাটল দেখা দিয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে।বিদ্যালয়টি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অবস্থিত। উপজেলার উচাখিলা ইউনিয়নের বিদ্যালয়টির নাম ১০৯নং গোল্লাজয়পুর প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিনে দেখা যায়, নবনির্মিত ভবনের মেঝে ও সিঁড়িতে ফাটল। মাঝে মাঝে খসে পড়েছে পলেস্তারা। কাজ নিম্নমানের হয়েছে বলেই এমন অবস্থা হয়েছে বলে দাবি প্রধান শিক্ষকের। ফলে প্রশ্ন উঠেছে ভবনের স্থায়িত্ব নিয়ে। যথাসময়ে হস্তান্তর করা যায়নি বলে দুরাবস্থার মধ্যে পড়েছে শ্রেণি শিক্ষা কার্যক্রম। মাত্র দুটো শ্রেণিকক্ষে সমস্ত পাঠদান করতে হচ্ছে। ১৯৭৬ সালে নির্মিত বিদ্যালয়টির কক্ষের সংখ্যা তিন।একটি কক্ষ অফিস হিসেবে ব্যবহৃত হয় বলে, বাকি দু’টোতে পাঠদান করতে হয়।কিন্তু দু’টোতে কোনভাবেই জায়গা সংকুলান হয় না। এ অবস্থায় নতুন ভবন জরুরি। কিন্তু ত্রুটিপূর্ণ ভবন বুঝে নিতে অস্বীকৃতি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল(এলজিইডি)অধিদপ্তরের বাস্তবায়নে ৬৮ লক্ষ ৪৬ হাজার ৯৬১ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়। ভবনের ভিত্তিপ্রস্তরে চলতি বছরের ২ ফেব্রুয়ারী হস্তান্তরের কথা রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ‘ভবনের মেঝের বিভিন্ন স্থানে ফেটে গেছে।স্থানে স্থানে পলেস্তারাও খসে পড়েছে। এলজিইডি অফিসের লোকজন প্রায় সময়ই আসা যাওয়া করতো। তদুপরি এমন নিম্নমানের কাজ হয়েছে। প্রকৌশলীর অবহেলাই এর জন্য দায়ী।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে’।

ভবন নির্মাণের ঠিকাদার সোহান বলেন, ‘ভবনের মেঝের উপরের অংশে সিমেন্ট বেশি হওয়ায় সামান্য ফাটল দেখা দিয়েছে। ফাটল ও খসে পড়া মেঝে দ্রুত মেরামত করে ভবন হস্তান্তর করা হবে’।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সেল নাম্বার বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে’।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি