1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-ভারত-যুক্তরাষ্ট্রের স্বার্থের কেন্দ্রে বাংলাদেশ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ কূটনৈতিক সম্পর্কের অজুহাতে মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও সত্যকে ভুলবার সুযোগ নেই আন্তর্জাতিক ফাইটারদের হারিয়ে কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের শক্ত অবস্থান সাংসদ নুরুল ইসলাম নয়ন’র সাথে কানাডা যুবদলের এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ ​১০টি বাউটে মুখোমুখি ৭ দেশ: থাকছে ৫টি মর্যাদাপূর্ণ শিরোপার লড়াই আইসিসিবিতে তিন দিনের পর্যটন মেলা বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান

ঋণের চাপে আত্মহত্যা 

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে কিস্তির ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে ।

নিহত মো.আবু হানিফ (৩২) উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত মৃত আবুল কালামের ছেলে। সে দুই সন্তানের জনক।

রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন দুপুরে উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পেশায় একজন রিকশা চালক। অভাবের তাড়নায় সে একাধিক এনজিও থেকে ঋণ নেয়। আজকে তার একটি কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। কিস্তির ঋণের চাপে রোববার বেলা সোয়া ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান খাঁন বলেন, কিস্তির ঋণের চাপে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। খবর পেয়ে ময়দেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় । এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি