1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

এক টাকায় এইডস রোগী হয়েছিলেন সালমান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

 

বলিউড ভাইজান সালমান খান একটি ছবিতে অভিনয়ের জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন! বলিউডের চিরন্তন প্রেমের ব্র্যান্ডিং করা এই সুপারস্টার দুই দশক আগে মাত্র এক টাকায় ওই ছবিতে অভিনয় করেছিলেন। অথচ গেলো দেড় দশকে অ্যাকশন হিরো হিসাবেও তুমুল জনপ্রিয়তা ভাইজানের। মূলত তাকে বাণিজ্যিক ছবির মহাতারকা হিসাবেই দর্শক চেনেন। তারপরেও নিজের তিন দশকের ক্যারিয়ারে এমন কিছু ছবিতে করেছেন যা বক্স অফিসে সফল না হলেও দর্শক থেকে শুরু করে ভক্ত – অনুরাগীদের মনে দাগ কেটেছে। তেমনি একটি ছবি ‘ফের মিলেঙ্গে’।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এই ছবিতে এইচআইভি এইডস আক্রান্ত রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন সালমান।ছবিটির প্রযোজক শৈলেন্দ্র সিং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তাতে তিনি বলেছেন যে, কীভাবে সালমান বিনামূল্যে এইচআইভি এইডস নির্মিত নিয়ে ছবিতে অভিনয় করেছিলেন! অথচ তখন পুরো বলিউডের কেউ ওই চরিত্রে কাজ করতে রাজি হয়নি।

ভিডিওতে শৈলেন্দ্রকে বলতে শোনা যায়, সালমান ছবিটির জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। ওই ছবির ক্লাইম্যাক্সে তিনি মারা যান। আমাদের গোটা ভারতের, বিশেষ করে যুবকদের জন্য এইডস বিষয়ে সচেতনতা তৈরি করতেই তিনি এই ছবিটি করেছিলেন। তবে আমি শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলাম যে, চলচ্চিত্র হলো সমাজের আয়না।আর বলিউডের তরুণ প্রজন্মের আইকন সালমান খান। কিন্তু কল্পনা করুন, সালমান খানকে এইডসের মতো বিষয়ে একটি ছবিতে অভিনয়ে রাজি করানো, যেখানে তিনি আসলে র‌্যাম্বো, টার্মিনেটর এবং ভারতের সুপারম্যান।

তিনি আরও উল্লেখ করেছিলেন, ছবির প্রধান অভিনেতা এইচআইভি আক্রান্ত হন এবং তারপরে ক্লাইম্যাক্সে মারা যান। এটাই প্রধান অভিনেতার প্লটলাইন। গোটা বলিউড ইন্ডাস্ট্রি না বলেছে। সেদিনই আমি সালমান খানকে ফোন করেছিলাম। এইচআইভিতে আক্রান্ত হয়ে ক্লাইম্যাক্সে সালমানের মৃত্যু, স্পষ্টতই তার ভক্তরা খুশি ছিলেন না। কিন্তু সেই বার্তা পৌঁছে গেলো গোটা দেশে। এটি ২০০৪ সালে মুক্তি পেয়েছিল।

উল্লেখ্য, সালমানকে সর্বশেষ মনীশ শর্মা পরিচালিত টাইগার থ্রি ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের একটি অংশ, যার মধ্যে রয়েছে ওয়ার ২, আলফা এবং পাঠান। অভিনেতাকে আগামীতে সাজিদ নাদিয়াদওয়ালার অ্যাকশন-থ্রিলার ছবি সিকান্দার এ দেখা যাবে।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি