1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

এমআরইউর সভাপতি নাঈম, সাধারণ সম্পাদক মিসবাহ নির্বাচিত

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিসবাহ উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২২ তারিখ) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা ঘিরে সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।

সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম মোট ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় শাহরিয়ার নাঈম বলেন, এমআরইউকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠনে রূপান্তর করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

সাধারণ সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মোঃ মিসবাহ উদ্দিন ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে ১নং সহ-সভাপতি হিসেবে জাকির ইসলাম এবং ২নং সহ-সভাপতি হিসেবে ইসলাম উদ্দিন তালুকদার নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম রাতুল এবং অর্থ সম্পাদক পদে জান্নাতুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সৈয়দ মাহবুব নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে শাহিনুল নুর, সাংস্কৃতিক সম্পাদক পদে আরাফাত হোসেন হিমেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলায়মান সুমন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি