1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত ওয়ালটনের এস এম মাহবুবুল আলম

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানির মাধ্যমে সামগ্রিক অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৪ এর ‘এমডি অফ দ্য ইয়ার (টেক)’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেলেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলমের হাতে বছরের সেরা ‘এমডি’র পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. ইশতিয়াক মাহমুদ।

এমডি অব দ্য ইয়ার’ স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানান ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, ‘‘পুরস্কার প্রাপ্তি সব সময়ই অত্যন্ত আনন্দের। বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দেশের ব্যবসায়িক খাতের অন্যতম শীর্ষ পুরস্কার। এই পুরস্কার প্রাপ্তিতে আমি অত্যন্ত সম্মানিত হয়েছি। আমি ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই কারণ তাদের অক্লান্ত পরিশ্রমেই আমরা একের পর এক সাফল্যের মুকুটে বিভূষিত হচ্ছি।’’

তরুণ প্রজন্মের জন্য তিনি বলেন, ‘‘সফল হতে গেলে পরিশ্রমের বিকল্প নেই। প্রতিটি কাজে চ্যালেঞ্জ থাকবে। নানা বাধাবিঘ্ন আসবে। কিন্তু এজন্য দমে গেলে চলবে না। অভিষ্ট লক্ষ্য অর্জনে সবসময় লেগে থাকতে হবে। দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই সফলতা ধরা দেবে।’’

দেশের বিভিন্ন ব্যবসা খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী করপোরেট ব্যক্তিত্বদের অবদান এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি দিতে ২০২২ সাল থেকে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস এর জন্য চলতি বছর ২৪টি বিভাগে ৩৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৮৭টি মনোনয়ন জমা পড়ে। দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশিষ্ট উপদেষ্টা বোর্ড নিবিড়ভাবে মনোনয়নগুলো পর্যালোচনা করে। সেখান থেকে বাংলাদেশের ব্যবসায়িক খাতের ২২ জন শীর্ষ ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪ এর আগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ ৮ম লিডারশিপ সামিট। এতে প্রায় সাড়ে তিন শতাধিক বিজনেস লিডার, বিশেষজ্ঞ এবং পেশাদার ব্যক্তিত্ব অংশ নেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম।

 

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি