1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম জবিতে ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠান, উদ্যোগ জকসুর দেশ বাঁচাতে বিভক্তি নয়, প্রয়োজন জাতীয় ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের দুর্নীতির আমলনামা দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা কানাডার স্কারবোরো সেন্টারে তিনদিন ব্যাপী মাল্টি কালচারাল প্রোগ্রাম ‘টেস্ট অব লরেন্স’ শুরু বিআইডব্লিউটিএতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিকে প্রধান প্রকৌশলী (ড্রেজিং) পদে বসাতে কয়েক কোটি টাকার মিশন গণঅভূত্থানের দুই বছর, এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক

এমপি আনার হত্যাকান্ড, সঞ্জিভা গার্ডেনসে বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪

 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে বর্তমানে কলকাতায় অবস্থান করছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। তদন্তের জন্য নিউটাউনের অভিজাত সঞ্জিভা গার্ডেনসে প্রবেশ করে ডিবির দলটি।

জানা গেছে, ডিবি প্রধান হারুন অর রশিদের নেতৃত্বে ৪ সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের পাশাপাশি কলকাতাস্থ বাংলাদেশ উপ-কমিশনের (কাউন্সেলর) আলমাস হোসেনও ঘটনাস্থলে রয়েছেন।

তদন্ত দলের অন্য সদস্যরা হলেন আব্দুল আহাদ, সাহেদুর রহমান এবং সাহিন ব্যাপারী। সোমবার (২৭ মে) সকাল ১০টা ৪০ মিনিটে নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে বের হয় প্রতিনিধি দলটি।

এর আগে রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিবির তদন্তকারী দলটি কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সেখান থেকে নিউটাউনের একটি পাঁচ তারকা হোটেলে যান তারা। সেখানে কিছুক্ষণ কাটিয়ে ডিবিপ্রধান ও তদন্ত দলের অন্য সদস্যরা বাংলাদেশের উপ-দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিউটাউন থানায় যান। নিউটাউন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কল্লোল কুমার ঘোষের সঙ্গে কথা বলেন তারা।

নিউটাউন থানায় প্রায় ২০ মিনিট কাটিয়ে সঞ্জিভা গার্ডেনসে পৌঁছান ডিবিপ্রধান। এ সময় তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কর্মকতারাও। সঞ্জিভা গার্ডেনসে ঘণ্টাখানেক ছিলেন তারা।

সেখান থেকে বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ রাজ্য পুলিশের সদরদপ্তর ভবানী ভবনে পৌঁছান ডিবিপ্রধান।

পুলিশ সূত্রে জানা গেছে, ভবানী ভবনেই গ্রেপ্তার রয়েছেন হত্যা মামলার অন্যতম আসামি জিহাদ হাওলাদার। ডিবিপ্রধান হারুন আর রশিদসহ চার সদস্যের তদন্তকারী দল কসাই জিহাদ ওরফে জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করবেন।

এছাড়া, যে গাড়িতে করে আনোয়ারুল আজীম আনারের খণ্ডিত দেহাংশ কলকাতার বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল, সেই গাড়ির চালক মোহাম্মদ জুবেরকেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ডিবিপ্রধান এবং প্রতিনিধি দলের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গেল ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে।

পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম।

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় নিউজ ওয়াচ বিডি